দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৩৫ জন

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৬৭৬ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ১ হাজার ১৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

Advertisements

এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ এবং ১৩হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ  ১৯হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisements

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ad1e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন