বিশ্বে করোনায় ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২২৫ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৩০৩ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ৪৫ জন।

আজ শনিবার (৯ জুলাই) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ৫৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ লাখ ৬১ হাজার ৭৭ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ৩৪৭ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৩ লাখ ৭১ হাজার ৪৫৫ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২২৫ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৭৭৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৭৯৫ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৩৭ হাজার ৮২০ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ২ লাখ ৭৩ হাজার ৭৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৯৭৭ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪৫ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩০৩ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯২ জন, মৃত্যু ৪৩ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৪৯৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৫ হাজার ৩৮৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৯৮০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৯৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৫৫১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৭৩ হাজার ৪০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৭৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৪৬৩ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ১৫ হাজার ৬০৪ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৭ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ৭৮১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪০ হাজার ৯৯৭ জন এবং মৃত্যু ৭৪ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২ কোটি ৯০ লাখ ২২ হাজার ২৬৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৮৬২ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৯০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫ হাজার ৯১৯ জন, মৃত্যু ১০৪ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু ৮৫ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২২ লাখ ১৫ হাজার ৮০৩ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৫৯ হাজার ৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬৯০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০৫ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার ৮৪৬ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ১৭২ জন। মোট মারা গেছেন ২৪ হাজার ৬০৫ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৪৯৭ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৩১০ জন, মৃত্যু ১২ জনের।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৪৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৯৭৮ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৪৪৪ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু ২৫ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৬১৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৮ হাজার ৭৩০ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২৩ লাখ ১৯ হাজার ৪৮৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭ হাজার ৮৭১ জন, মৃত্যু ১৫৭ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮০০ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৮৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৪৯ হাজার ৮৬৫ জন।

জাপানে মোট আক্রান্ত ৯৫ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। মোট মৃত্যু ৩১ হাজার ৩৭৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ হাজার ৭৮৬ জন, মৃত্যু ১৪ জনের।সুস্থ হয়েছেন ৯২ লাখ ৪৪ হাজার ৫৫৫ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৩ লাখ ৯৪ হাজার ৩২৬ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৯০ জন এবং সুস্থ হয়েছেন ৯১ লাখ ৯২ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯৩ জন এবং মৃত্যু ২১ জনের।

Advertisements

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৮৪ লাখ ১৯ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৬৮৭ জন। মোট মৃত্যু ১০ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৫ জনের। এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ১০ হাজার ৪০৭ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮২ লাখ ৩১ হাজার ৭৭ জন। মোট মৃত্যু ২২ হাজার ৪০৪ জন। আর সুস্থ হয়েছেন ৮০ লাখ ৭৪ হাজার ৭৬৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭০২ জন,মৃত্যু ৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭২ লাখ ৪৬ হাজার ৭০৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪১ হাজার ৪২৭ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৬৪ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৩ জন এবং মৃত্যু ৭ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ৯৮ হাজার ৮৪৮ জন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ২০২ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৮ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৩৮১ জন, মৃত্যু ২০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৮৫ হাজার ২১৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৮৯ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ২৯৫ জন এবং মৃত্যু ৪৮ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬১ লাখ ৬ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৭২ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ৭৮১ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১১৬ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৬১১ জন, মৃত্যু ৭ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xetv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন