সালাম মাহমুদ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক, মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রতিনিধি দল মাননীয় মন্ত্রীকে হামদর্দের পক্ষ থেকে চলমান হাম প্রাদুর্ভাবের প্রেক্ষিতে হামদর্দ বাংলাদেশ এর সহায়ক ব্যবস্থাপনা প্যাকেজ সম্পর্কে অবহিত করেন।
মাননীয় মন্ত্রী হামদর্দের সেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটির সময়োপযোগী পদক্ষেপ ও সহায়ক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, হামদর্দের এই সেবামূলক ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে হাম রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ তাদের দীর্ঘ অভিজ্ঞতায় ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে পরীক্ষিত ইউনানি ওষুধের ভিত্তিতে একটি সহায়ক ব্যবস্থাপনা প্যাকেজ প্রস্তুত করেছে। হামদর্দের ৩০০ এর অধিক হেলথকেয়ার সেন্টার থেকে এর ভিত্তিতে হামে আক্রান্ত রোগিদের চিকিৎসা প্রদান করে কার্যকরী ফল পাওয়া যাচ্ছে।
ওষুধগুলো হলো:
১. সিরাপ ফেভনিলঃ ভাইরাস নিষ্ক্রিয়করণ ও জ্বর নিয়ন্ত্রণ (সিনিগ্রিন অ্যাকশন)
২. সিরাপ সিনকারাঃঅঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষা ও ইমিউনিটি (ভিটামিন ও খনিজ সহায়তা)
৩. এ্যালোফ্রেশঃত্বকের নিরাময় ও স্বস্তি (অ্যাসেমানান থেরাপি)
