২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৭১ জন

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৭১ জন। মোট শনাক্ত ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।

Advertisements

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৩৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Advertisements
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5s2h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন