৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

- Advertisements -

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৩৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে সব মিলিয়ে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisements

উল্লেখ্য, এবছর ১ জানুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৮৯ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫৫ জন রোগী। এবছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uitu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন