English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

আধুনিক সংগীত শিল্পী পরিষদ ও বন্ধু মিউজিকের বর্ষপূর্তি

- Advertisements -

গতকাল ১৮ ফেব্রুয়ারী সন্ধায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আধুনিক সংগীত শিল্পী পরিষদ এর আধুনিক গানের সম্মিলন ও বন্ধু মিউজিক স্টেশন এর বর্ষপূর্তি উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধনিক সংগীত শিল্পী পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক বন্ধু। অতিথি হিসেবেে শুভেচ্ছা জানাতে এসেছেন জনপ্রিয় বরেণ্য সংগীত শিল্পী উমা খান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যানী ঘোষ।

কল্যানী ঘোষ বলেন- আশিক বন্ধুর গড়া প্রতিষ্ঠা করা সংগঠন আধুনিক সংগীত শিল্পী পরিষদ” এ আমি আছি, সবসময় থাকবো। সবাইকে নিয়ে এগিয়ে যাবো। উমা খান বলেন- সম্পূর্ণ গানের জন্য আশিক বন্ধুর যে সাধনা তা অনেক কঠিন হলেও, তা সে সঠিক সৎ পরিস্রমে সফলতার সাথে সবাইকে নিয়ে করে চলেছে। তারই সুন্দর আয়োজন আধুনিক সংগীত শিল্পী পরিষদ এবং বন্ধু মিউজিক স্টেশন এর পথচলা।

আশিক বন্ধু বলেন- আমি সারাজীবন মৌলিক গানের জন্য অনেক কষ্ট করেছি, মৃত্যুুর আগ পর্যন্ত করবো। তাই আমার অনেক স্বপ্ন সাধনার সংগঠন আধুনিক সংগীত শিল্পী পরিষদ ও বন্ধু মিউজিক স্টেশন নিয়ে অনেক অনেক নতুন নতুন গানের কাজ করতে চাই, সবার সহযোগিতায়। আলোচনার পরপরই তৌফিক বাবু ও ঊর্মী হোম রায় চাঁদনীর জুটিতে দেশের গানে নৃত্য পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

তারপর সভাপতির বক্তব্য প্রদান করেন আশিক বন্ধু। অনুষ্ঠানের ধারাবাহিকতায় একে একে একক গান গেয়েছেন- শিল্পী বিশ্বাস, নাসরিন আহমেদ, নাজমীন নাজু, দিপু রায়, হাবিবা খানম, আজমা শিল্পী, ডাক্তার মারিয়া, তানজিলা আক্তার, বাউল লোকমান সিদ্দিকী, শিখা রয়, সাগর জামান, আব্দুল মোমিন সহ অনেকে। স্বরচিত কবিতা পাঠ করেছেন নুরুন্নাহার ডলি ও ঊর্মী হোম রায় (চাঁদনী)। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বিনোদন সাংবাদিক নাজমুল আহসান তালুকদার ও সুশীল রায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f6py
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন