আড়ি পাতা রুখতে ফোনে প্লাস্টার লাগিয়েছেন মমতা!

- Advertisements -

ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে ফেলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রের ফোনে আড়ি পাতার হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ।

Advertisements

আজ বুধবার আয়োজিত এক সমাবেশে পেগাসাস বিতর্কে মুখ খুললেন মমতা। ভাষণ শুরু করার পরেই নিজের ফোন হাতে তুলে সবাইকে দেখান মমতা। বলেন, ‘‘আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না। কারণ ফোন ট্যাপ হচ্ছে। আমি তো আমার ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে দিয়েছি।’’

রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিচারপতি ও সমাজের অন্যান্য স্তরের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাতার বিষয়ে মমতা সরাসরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/udft
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন