এটিসিতে খাদিজা শাহ

- Advertisements -
Advertisements

লাহোর কর্পস কমান্ডার হাউস তথা জিন্নাহ হাউসে হামলার প্রধান সন্দেহভাজন খাদিজা শাহকে আজ বুধবার সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির করার কথা জানিয়েছে পাকিস্তানি পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর মহিলা থানায় স্থানান্তর করা হয়।

একদিন আগে মঙ্গলবার পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতাররে বিষয়টি নিশ্চিত করে। তিনি নিজেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থক বলে দাবি করেছেন।

Advertisements

খবরে বলা হয়েছে, তার  স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের গ্রেফতার করা সত্ত্বেও পিটিআইয়ের এই সমর্থক প্রশাসনের কাছে নিজেকে সমর্পণ করেননি। পরে তাকে গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ মে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে যে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভ চলাকালে কর্পস কমান্ডার হাউস বা জিন্নাহ হাউসে হামলা হয়। আল কাদির খান ট্রাস্ট মামলায় ওই দিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2nu8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন