করোনার টিকা নিয়ে ইভানকার পোস্ট, ক্ষুব্ধ ট্রাম্পভক্তরা

- Advertisements -

করোনাভাইরাসের টিকা নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। বুধবার টুইটারে নিজের টিকা নেওয়ার একটি ছবি আপলোড করেন তিনি।

নার্সকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, আজ আমি টিকা নিলাম, আশা করি আপনারাও নিয়ে নেবেন।

Advertisements

এদিকে, ইভানকার টিকা নেওয়া ভালো চোখে দেখছেন না টিকাবিরোধী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি অংশ। ঘটনাটিকে হতাশাজনক ও লোক দেখানো বলেও অভিহিত করেছেন তারা। টুইটারে ইভানকার টিকা নেওয়ার ঘটনাটির বিরোধিতা করছেন অনেকে।

ইভানকা করোনার টিকার প্রচারের কাজ করেছেন উল্লেখ করে সমালোচকরা লিখেছেন, তারা পরীক্ষাগারের ইঁদুর হতে চান না।

Advertisements

অপর একজন লেখেছেন, ধন্যবাদ, যেহেতু বাঁচার সম্ভাবনা ৯৯ শতাংশ, তাই হয়তো আমিও বেঁচেই যাবো। এরসঙ্গে বিল গেটস থাকলেও আমি টিকা নেব না। আরেকজন লিখেছেন, ওহ না। এটা কেন পোস্ট করতে হলো?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yorh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন