English

17 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

গাদ্দাফিপুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল

- Advertisements -

লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যা করার পর কার্যত আলোচনার বাইরে ছিল এই পরিবার।  এভাবেই এক যুগ কেটে গেলেও নতুন করে খবরের শিরোনাম হয়েছে লৌহ মানবখ্যাত এই রাষ্ট্রপ্রধানের উত্তরসূরীরা। গত মঙ্গলবার তার ছেলে সাইফ-আল গাদ্দাফিকে দেশটির রাজধানীর ত্রিপোলির অদূরে গুলি করে হত্যা করা হয়। খবর আল আরাবিয়ার।

এরপর নানা জটিলতার কারণে তিন দিনেও তার লাশ দাফন করা যায়নি। অবশেষে সমাধানে পৌঁছেছে তার পরিবার।  শুক্রবার লিবিয়ার বানি ওয়ালিদে সাইফের ভাই খামিসের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। এর আগে তার লাশ দাফন করার কথা ছিল দেশটির সির্তে।

সাইফের মিডিয়া টিমের প্রধান আকিলা দেলহাম বলেন, গাদ্দাফিপুত্রের লাশ দাফন করার কথা ছিল সির্তে। কিন্তু সেখানে তার সমর্থকদের নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হয় এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, সাইফের জন্য শোক প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে তার ছবি প্রদর্শন ও কোনোরকম স্লোগানও দেওয়া যাবে না বলে তারা জানায়। এমনকি তিন দিনের মধ্যে সব ধরনের শোকের অনুষ্ঠান শেষ করতে হবে বলে বিধিনিষেধ আরোপ করা হয়।

এর আগে গত মঙ্গলবার ত্রিপোলির ১৩৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে ৫৩ বছর বয়সি সাইফের ওপর হামলা চালায় চার অস্ত্রধারী। তাদের আক্রমণে তার মুত্যু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bpgk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন