চরম আঘাত করে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাব: ট্রাম্প

- Advertisements -

ইরানে ‘চরম আঘাত’ হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন সময় বুধবার (০১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ হুমকি দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।

ইরানে তার প্রধান ‘উদ্দেশ্যগুলো সম্পন্ন হওয়ার পথে’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রায় ২০ মিনিটের ওই ভাষণে ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোকে হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাহস সঞ্চয় করার’ আহ্বান জানান। ট্রাম্প বলেন, এই পথটি এখন আর যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রয়োজন নেই’।

ইরান যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, ইরানে তাদের সামরিক কার্যক্রম সম্পন্ন করতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/iyng
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন