English

23 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

চীনের ৮ অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

- Advertisements -

চীনের আটটি অ্যাপের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ আলিপে, কিউ কিউ ওয়ালেট এবং উইচ্যাট পে’র মতো অ্যাপ।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, ট্রাম্পের এই আদেশ কার্যকর হতে সময় নেবে ৪৫ দিন। আদেশে বলা হয়েছে, অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের ট্র্যাক করতে এবং এ বিষয়ে গোপন তথ্যভান্ডার গড়ে তোলা হতে পারে এর মাধ্যমে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে টেনসেন্ট কিউ কিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট এবং ডব্লিউপিএস অফিসও। এখানে উল্লেখ্য, এসব নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার পর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rbe5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন