চীনে ক্লিফ সুইং দুর্ঘটনা : দড়ি ঢিলা থাকায় পর্যটকের মৃত্যু

- Advertisements -

চীনের সিচুয়ান প্রদেশে একটি অ্যাডভেঞ্চার পার্কে ভয়াবহ দুর্ঘটনায় এক কিশোরী পর্যটকের মৃত্যু হয়েছে।

ক্লিফ সুইং রাইডে ওঠার আগে নিরাপত্তা দড়ি ঠিকমতো বাঁধা হয়নি বলে বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয় বলে এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে হুয়াইং এলাকার মালিউয়ান ওয়াটারফল অ্যাডভেঞ্চার পার্কে।

চাইনিজ গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর বয়সী ওই পর্যটক রাইডে ওঠার সময় বারবার বলেন- তার সেফটি রোপ যথেষ্ট টাইট নয়। কিন্তু কর্মীরা তা গুরুত্ব না দিয়েই তাকে রাইডে পাঠিয়ে দেন।

Advertisements

প্রতিবেদনে আরও বলা হয়, রাইড শুরু হওয়ার পরপরই দড়ি ঢিলা হয়ে যায় বা খুলে যায়। এর ফলে তিনি প্রায় ১৬৮ মিটার গভীর খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পথে তার মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি নিরাপত্তা অবহেলার ঘটনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর পুরো পার্ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisements

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই অভিযোগ করেছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং কর্মীদের অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডভেঞ্চার রাইড পরিচালনায় কঠোর নিরাপত্তা মানদণ্ড ও প্রশিক্ষণ নিশ্চিত না করলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bbrb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন