জোব্বা পরায় মুসলিম এমপিকে বের করে দিলেন স্পিকার! (ভিডিও)

- Advertisements -

জোব্বা পরার অভিযোগে জাম্বিয়ান পার্লামেন্টের লুমেজি সদস্যকে (এমপি) পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হলো। এই এমপির নাম মুনির জুলু। মুসলিম এই এমপি থোব বা জোব্বা নামে পরিচিত একটি পোশাক পরেছিলেন। এ পোশাক সংসদীয় পোশাক কোডের লঙ্ঘন বলে তাকে বের করে দেওয়া হয়।

Advertisements

খবর জাম্বিয়ার সংবাদমাধ্যম লুসাকা টাইমসের। খবরে বলা হয়েছে, জোব্বা হলো একটি লম্বা পোশাক, যা মুসলিম পুরুষরা পরে থাকেন। এর ওপরের অংশটি সাধারণত শার্টের মতো দেখতে। তবে এটি গোড়ালি পর্যন্ত লম্বা ও ঢিলেঢালা।’

এ বিষয়ে এমপি জুলু বলেন, তিনি স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত এবং এ ধরনের পোশাক অনুমোদিত।
তবে প্রথম ডেপুটি স্পিকার ড. মালুঙ্গো চিসাঙ্গানো তাকে বের করে দেন।

Advertisements

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lutx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন