জ্বালানি সংকটে বহরে গাড়ির সংখ্যা কমাচ্ছেন তানজানিয়ার প্রেসিডেন্ট

- Advertisements -

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার গাড়িবহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে থাকা কর্মকর্তারা আলাদা গাড়িতে না গিয়ে একসঙ্গে বাসে ভ্রমণ করবেন, যাতে জ্বালানি সাশ্রয় করা যায়।

তিনি বলেন, আমরা জ্বালানি খরচ কমানো শুরু করছি এবং আমি নিজ অফিস থেকেই তা শুরু করছি।

এর আগে বড় গাড়িবহরের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট হাসান, যেখানে কয়েক ডজন গাড়ি ব্যবহারের অভিযোগ ছিল।

তিনি বলেন, আগে আমি কোথাও গেলে সিনিয়র কর্মকর্তারা নিজেদের গাড়িতে আমার পেছনে আসতেন। এখন থেকে তারা সবাই এক বাসে একসঙ্গে ভ্রমণ করবেন।

তবে নিরাপত্তা ব্যবস্থা—যেমন পুলিশ এসকর্ট ও অতিরিক্ত ব্যাকআপ গাড়ি—অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

তানজানিয়ায় পেট্রোলের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, ওই প্রণালি দিয়ে এখনো সীমিত জাহাজ চলাচল হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t94p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন