English

18 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

- Advertisements -

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।

এ ছাড়া আন্তালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কে বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে ডিএইচএ সংবাদ সংস্থা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়লেও এতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হুলুসি শাহিন বলেন, ‘এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু দেখা যাচ্ছে, বাসটি সেখানে অনেক বেশি গতিতে প্রবেশ করেছিল।’ তিনি আরো জানান, বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, আন্তালিয়া উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে আসেন প্রতিবছর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/21sj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন