English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

নিউজিল্যান্ডে একজনের মৃত্যুর পর আরও ভারি বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস

- Advertisements -

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বন্যায় একজনের মৃত্যুর পরের দিনের জন্য আরও ভারি বৃষ্টি ও উপকূলীয় এলাকায় তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার বন্যায় নর্থ আইল্যান্ডের বহু বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েন, রাস্তা ভেঙে যায় আর অনেক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, “আজ নর্থ আইল্যান্ডের পূর্বে উল্লেখযোগ্য একটি নিম্নচাপ আরও গভীর হয়েছে। এটি নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও তীব্র ঝড় বয়ে নিয়ে আসছে।”

রবিবার রাতে আবহাওয়া পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে বলে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এরপর সোমবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। রয়টার্স জানায়, শুক্রবার নিউ জিল্যান্ডের বিশাল অংশ ভারি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বন্যা দেখা দেয়।

কর্তৃপক্ষ রবিবার দেশটির সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ড থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের জেলা ওতোরোহাঙায় জরুরি অবস্থা জারি করেছে। প্রায় ১০ হাজার বাসিন্দার কৃষিপ্রধান এই জেলাটি চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওতোরোহাঙার জেলা পরিষদ এক ফেইসবুক পোস্টে বলেছে, “জিওটেকনিক্যাল টিমগুলো রাতে এই জেলার রাস্তাগুলোর কাঠামোগত স্থিতিশীলতা ও গাড়ি পিছলে যাবে কি না, তা মূল্যায়ন করে দেখেছে।”

জ্বালানি কোম্পানি পাওয়ারকো তাদের ওয়েবসাইটে বলেছে, নর্থ আইল্যান্ডের প্রায় ২৪৫২ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এক ব্যক্তি নিজের গাড়িতে বন্যার পানির মধ্যে আটকা পড়ে মারা যান। প্রায় ৮০ জন বাসিন্দাকে সরিয়ে জরুরি কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, বহু আধা-গ্রামীণ এলাকা পানিতে তলিয়ে আছে। যেখানে বন্যার পানি নেমে গেছে সেখানে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gt92
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন