English

20 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
- Advertisement -

পুতিনকে সতর্ক করলেন বাইডেন

- Advertisements -

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় পুতিনকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেন বাইডেন।

বুধবার (২৭ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

ওই ফোনালাপে রাশিয়ায় চলমান পুতিনবিরোধী বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার শেষ পরমাণু অস্ত্র চুক্তির বিষয়ে কথা হয়।

রাশিয়া এক বিবৃতিতে জানায়, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র শক্তির ক্ষতি হলে, সে ব্যাপারে কঠোর অবস্থান নেবে দেশটি।

তবে, দু’পক্ষ থেকেই বলা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fb6h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বিএনপি শুধু বাংলাদেশের: বাবুল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন