তুরস্ক প্রধান উদীয়মান বাজারের দেশগুলোর গোষ্ঠী ব্রিকসে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জমা দিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ক্ষমতাসীন দলের মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমের সেলিক বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট বহুবার বলেছেন, আমরা ব্রিকসের সদস্য হতে চাই। এখন এই প্রক্রিয়া চলছে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তুরস্ক অংশগ্রহণ করেছিল। সেলিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক ব্রিকসসহ সব গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমে অংশ নিতে চায়।
