English

19 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

মাকে হারিয়ে অপহরণকারীদের সঙ্গে কথা বলতে চান উপস্থাপিকা, বললেন ‘সবকিছু করতে প্রস্তুত’

- Advertisements -

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘টুডে’ শো-এর সহ-সঞ্চালক সাভানা গাথরির মা ন্যান্সি গাথরি (৮৪) নিখোঁজ হওয়ার পর ঘনীভূত হচ্ছে রহস্য। অ্যারিজোনার টুসন থেকে ন্যান্সির সম্ভাব্য অপহরণের ঘটনায় এবার অপহরণকারীদের উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন সাভানা এবং তার ভাইবোনরা।

বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করা একটি আবেগঘন ভিডিওতে সাভানা তার ভাই ক্যামেরন এবং বোন অ্যানির সঙ্গে উপস্থিত হন। অশ্রুসিক্ত চোখে সাভানা বলেন, আমাদের মা আমাদের প্রাণ, আমাদের ঘর। ৮৪ বছর বয়সে তার শরীর অত্যন্ত নাজুক। তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন এবং বর্তমানে তার প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে নেই। বাঁচার জন্য এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার এই ওষুধগুলো জরুরি।

বিভিন্ন সংবাদমাধ্যমে মুক্তিপণের চিঠির খবর ছড়িয়ে পড়ার পর সাভানা সরাসরি অপহরণকারীদের উদ্দেশে বলেন, আমরাও মুক্তিপণের চিঠির খবর শুনেছি। একটি পরিবার হিসেবে আমরা সবকিছু করতে প্রস্তুত। আমরা কথা বলতে চাই। কিন্তু বর্তমান যুগে কণ্ঠস্বর বা ছবি সহজেই পরিবর্তন করা যায়। তাই আমরা আগে নিশ্চিত হতে চাই যে মা বেঁচে আছেন এবং তিনি আপনাদের কাছেই আছেন। দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

পিমা কাউন্টি শেরিফ বিভাগ ন্যান্সি গাথরির নিখোঁজ হওয়ার ঘটনাটিকে ‘সম্ভাব্য অপহরণ’ হিসেবে দেখছে। গত শনিবার রাতে সাভানার ভগ্নিপতি টমাসো সিওনি ন্যান্সিকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যান। পরদিন গির্জায় না আসায় পরিবারের পক্ষ থেকে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। পুলিশ তার বাড়িটিকে বর্তমানে ‘ক্রাইম সিন’ হিসেবে বিবেচনা করে তদন্ত চালাচ্ছে।

এর আগে পিমা কাউন্টির শেরিফ ক্রিস ন্যানোস গণমাধ্যমে আসা কিছু বিভ্রান্তিকর খবরের সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান যে, ন্যান্সির ভগ্নিপতি টমাসো সিওনি এই ঘটনায় সন্দেহভাজন নন। শেরিফ ন্যানোস আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের বিশ্বাস তিনি বেঁচে আছেন এবং আমরা তাকে উদ্ধারের সব চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, ন্যান্সি গাথরি হাঁটাচলায় সমস্যার কারণে নির্দিষ্ট ওষুধের ওপর নির্ভরশীল। পরিবারের সদস্যরা তাকে অত্যন্ত ‘রসিক এবং বুদ্ধিমতী’ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। সাভানা তার পোস্টে মায়ের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/89im
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন