মুম্বাইয়ে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ

- Advertisements -

দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মুম্বাই রাজ্য। বুধবার দ্বিতীয় দিনের মতো সেখানে ব্যাপক বিক্ষোভ হয়।

নার্সারির ওই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে ভাঙচুর চালায়।

Advertisements

অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও।

পশ্চিমবঙ্গের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই মুম্বাইয়ের বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

জানা গেছে, গত ১৬ আগস্ট মহারাষ্ট্রের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন ২৩ বছর বয়সী একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisements

এর প্রতিবাদে মঙ্গলবার বদলাপুর রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অসংখ্য মানুষ। পরে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের দিকে পাল্টা ইট-পাথর ছোড়ে উত্তেজিত জনতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3n94
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন