ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস হতে চলেছে মোজতবা খামেনির। তবে এখন পর্যন্ত এক সেকেন্ডের জন্য হলেও প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের নতুন এই সুপ্রিম লিডারের।
মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা, বা বেঁচে থাকলেও তিনি কোথায় আছেন- তা নিয়ে জল্পনার শেষ নেই। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়ক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেইদিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লা আলি খামেনির ছেলে মোজতবা।
এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোজতবা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতির মধ্যে মোজতবার অবস্থান নিয়ে নতুন তথ্য দিলেন রাশিয়ান রাষ্ট্রদূত।
আরটিভিআই মিডিয়াকে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ বলেন, সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানেই আছেন কিন্তু তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। বোধগম্য কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে জানান তিনি।
তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি বেঁচে থাকলেও কোমায় আছেন। এদিকে আরেক মিডিয়ার খবরে বলা হয়েছে, মোজতবা খামেনি চিকিৎসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো গেছেন।
