যুক্তরাষ্ট্রের উসকানির জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

- Advertisements -

মার্কিন উসকানির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিন জং উনের বোন কিম ইয়ো জং।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর বিষয়কে কেন্দ্র করে এ হুঁশিয়ারি দেন কিম ইয়ো জং।

মঙ্গলবার (৪ মার্চ) ফরাসি গণমাধ্যম এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়ে ইকোনমিক টাইমস।

কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া এর জবাব দেবে।

Advertisements

খবরে বলা হয়েছে, গত রবিবার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই এই পদক্ষেপ।

অন্যদিকে, রবিবারই উত্তর কোরিয়া চলতি বছরে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

এমন পরিপ্রেক্ষিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও তার পেটোয়া দেশ সংঘাতের রাস্তায় যেতে চায়। দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে। উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে। তাদের নিরাপত্তা যাতে শত্রুরা বিঘ্নিত করতে না পারে সেটা বিবেচনা করা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসার পর তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে।

Advertisements

এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষবৈঠক করেছিলেন। এবারও ট্রাম্প বলেছেন, তিনি কিম জং উনের সঙ্গে দেখা করবেন।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছেন। তিনি আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা নাও করতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fzhg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন