যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি ইসলামিক কেন্দ্র ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটে।

সান দিয়াগো পুলিশের প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, ইসলামিক সেন্টার অব সান দিয়াগোতে (আইসিএসডি) চালানো ওই হামলায় দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

সাংবাদিকদের স্কট ওয়াহল বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী পুরুষ এবং তাদের বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর। তিনি জানান, নিহতদের একজন ছিলেন ইসলামিক সেন্টারের নিরাপত্তাকর্মী। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠা ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Advertisements

সান দিয়াগো পুলিশ প্রধান আরও বলেন, তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

জানা গেছে, ঘটনার পর পুলিশ প্রথমে ‘অ্যাকটিভ শুটার’ সতর্কতা জারি করলেও পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। হামলার পেছনের উদ্দেশ্য ও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে।

মসজিদের ইমাম তাহা হাসানে বলেন, এই ইসলামিক কেন্দ্রটি মুসলিম ও অমুসলিম সবার জন্য প্রার্থনা, শিক্ষা ও মিলনের জায়গা। উপাসনালয়ে হামলাকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন।

Advertisements

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, শহরে ঘৃণার কোনো স্থান নেই। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর নিউইয়র্ক পুলিশও সতর্কতামূলকভাবে শহরের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন এবং এটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে শঙ্কা তৈরি করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f0qv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কবিতা: ঈদুল আজহা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন