যুদ্ধে ইরানই বিজয়ী, চাপে যুক্তরাষ্ট্র : ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধানের দাবি

- Advertisements -

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি।

ইসরায়েলের টেলিভিশন ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধে জিতেছে। হয়তো খুব বড় ব্যবধানে নয়, কিন্তু এটি স্পষ্ট বিজয়।

Advertisements

আইল্যান্ড বলেন, পুরো সংঘাতজুড়ে ইরানের নেতৃত্ব দৃঢ় অবস্থানে ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। এর ফলে তেহরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় আরও শক্ত অবস্থানে যেতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে “স্পষ্ট এক কৌশলগত সংকটে” রয়েছে। তার দাবি, চলমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন সংঘাত থামানো, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নয়।

Advertisements

ইসরায়েলের সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-উভয়ের জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের প্রভাব আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5y6v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন