শারীরিক প্রতিবন্ধী মেয়েটি গণিতে পেয়েছিল ২, খাতা পুনর্মূল্যায়নের পর পেল ১০০!

- Advertisements -

ভারতের হরিয়ানা রাজ্যে সুপ্রিয়া নামে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রকাশিত ফলাফলে গণিত বিষয়ে সে পেয়েছিল মাত্র ২। তবে খাতা পুনর্মূল্যায়নের পর সুপ্রিয়া ১০০ তে ১০০ পেয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
আংশিক দৃষ্টি প্রতিবন্ধী সুপ্রিয়া বলেন, ‘আমাকে গণিত পরীক্ষায় ২ নম্বর দেওয়া হয়েছিল। আমি এতে হতবাক হয়েছিলাম এবং কষ্ট পাই। আমার বাবা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন এবং পুনরায় মূল্যায়নের পরে আমি ১০০ নম্বর পেয়েছি। আমি বোর্ডের কাছে দাবি জানাই যে অন্য কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন এমন ঘটনা আর না ঘটে।’
সুপ্রিয়ার বাবা ছাজমুরম জানান, তার মেয়ে সব বিষয়ে ৯০ এর বেশি নম্বর পেয়েছে, তবে গণিতে মাত্র ২ পেয়েছিল। এটা অস্বাভাবিক মনে হওয়ায় তিনি খাতা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।

Advertisements
Advertisements
তিনি বলেন, ‘আমি পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করার প্রক্রিয়ায় ৫ হাজার টাকা ব্যয় করেছি। আমি একজন গণিতের শিক্ষক। আমার মেয়ে গণিত ব্যতীত সকল বিষয়ে ভালো নম্বর অর্জন করেছে, তাই আমি পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছি। পরে পুনরায় মূল্যায়ন করার পরে আমার মেয়ে ১০০ নম্বর পেয়েছে।’
সুপ্রিয়ার স্কুলের অধ্যক্ষ হৃষীকেশ কুন্ডু বলেন, ‘স্কুল পুনরায় খোলার পরে সুপ্রিয়াকে সম্মানিত করা হবে। সুপ্রিয়া একজন কঠোর পরিশ্রমী শিক্ষার্থী। সে পড়াশোনায় ভালো এবং বিদ্যালয় পুনরায় খোলার পরে আমরা তাকে সম্মান জানাব।’
উল্লেখ্য, হরিয়ানার বোর্ড অব স্কুল এডুকেশন (বিএসএইচই) ১০ জুলাই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uc2a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন