পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল।
আজ শনিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
এ সফরে তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
এর আগে শুক্রবার মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল।
তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r07n
