৮০ বছর বয়সে যে রেকর্ড গড়লেন জো বাইডেন

- Advertisements -

৮০ বছর পূর্ণ হয়েছে জো বাইডেনের। আর এর মাধ্যমে একটি রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ৮০ বছর বয়সী একমাত্র প্রেসিডেন্ট তিনি। খবর সিএনএনের।

Advertisements

ওয়াশিংটনে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন বাইডেন। তার স্ত্রী জিল বাইডেন জন্মদিন উদযাপনের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। মার্কিন ফার্স্ট লেডি জানিয়েছেন, জন্মদিনে জো বাইডেনের প্রিয় নারিকেলের তৈরি কেকও ছিল।

১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে বাইডেনের জন্ম। ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে ডেলাওয়ারে চলে যান। ১৯৭৩ সালে ডেলওয়ার থেকেই সিনেটে নির্বাচিত হন তিনি। ২০০৯ সাল পর্যন্ত তিনি সিনেটরের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে (২০০৯-২০১৭) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ধারণা করা হচ্ছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হতে পারেন বাইডেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gyso
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন