আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

- Advertisements -

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এ ঐতিহাসিক যাত্রা শুরু করেন।

সর্বশেষ ১৯৭২ সালে চাঁদে নভোচারী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল আছেন বলে জানিয়েছেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান।

নাসা ‘ওরিয়ন’ ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছাবে। সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবেন নভোচারীরা।

‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী হলেন-নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা।

নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী পাঠানোর পরিকল্পনা আছে নাসার।

এর আগে ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে মানুষ প্রথম পা রাখে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v5a1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন