আমিরাতে অস্ট্রেলিয়ার ঘাঁটির কাছে হামলা: আরও বিস্তৃত আকার নিচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ?

- Advertisements -

আরও বিস্তৃত আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। এবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে হামলার ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন।

এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়া, পাল্টা হামলা, লেবাননে ইসরায়েলি অভিযান, সব মিলিয়ে মধ্যপ্রচ্যের পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরক হয়ে উঠছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি বলেন, স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটির কাছে প্রজেক্টাইলটি আঘাত করে। এতে কোনও অস্ট্রেলীয় সেনা সদস্য আহত হননি এবং সবাই নিরাপদ আছেন।

তবে প্রজেক্টাইলটি ঘাঁটির প্রবেশপথের একটি সড়কে আঘাত হানার ফলে সেখানে আগুন লেগে যায়। এতে আবাসিক ভবন ও একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, বিমান হামলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতা আলি খামেনির পর তিনিই সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা, যিনি এই যুদ্ধে নিহত হলেন।

লারিজানির হত্যার জবাবে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ জবাব দেওয়া হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দু’জন নিহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/istv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন