ইরাকে সড়ক দুর্ঘটনায় ৬ শিশু নিহত

- Advertisements -

ইরাকে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল ৬ শিশুর।  স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির বসরা শহরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ১৪ জন  আহত হয়েছে। আহত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের  মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisements

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার একটি রেফ্রিজারেটরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিক বিদ্যালয়ের একটি দলের ওপর উঠে যায়। এতে ৬ শিশুর মৃত্যু হয়।

রয়টার্স জানিয়েছে, আহত শিশুদের অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটময়। তবে ঠিক কতজনের অবস্থা সংকটাপন্ন সে বিষয়টি নিশ্চিত করে জানা যায়নি।

Advertisements

ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রাণঘাতী এ দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ajf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন