ইরানের সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

- Advertisements -

ইরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেও তাদের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের ‘অবৈধ নিয়ন্ত্রণ’ ভেঙে দিতেই মার্কিন সামরিক বাহিনী তাদের বিশেষ নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করছে। তবে এই অভিযানের উদ্দেশ্য কোনো উসকানি নয়, বরং আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

Advertisements

হেগসেথ বলেন, পারস্য উপসাগরে ইরানের ক্রমবর্ধমান আগ্রাসন থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করাই বর্তমান মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি উন্মুক্ত করার এই প্রক্রিয়ায় মার্কিন বাহিনীকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না।

Advertisements

ইরান দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্য দাবি করে আসলেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সেই দাবি নাকচ করে দিয়ে বলেন, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে আছে বলা হলেও বাস্তবে বিষয়টি তেমন নয়। আমরা কোনো সংঘাত খুঁজছি না, তবে এই প্রণালির মুক্ত প্রবাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6fsc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন