English

27 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

ইরানে ‘সবচেয়ে তীব্রতম’ দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

- Advertisements -

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে “সবচেয়ে তীব্রতম” দিন। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান ও হামলা চালানো হবে।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই কথা উল্লেখ করে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “শুরুর দিকের তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে এবং অভিযান শুরুর পর থেকে একমুখী ড্রোন হামলার হার ৮৩ শতাংশ কমেছে।”

এদিকে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে সামরিক বাহিনী কীভাবে নিরাপত্তা দিতে পারে, সেসব বিষয় নিয়েও যুক্তরাষ্ট্র ভাবছে বলে জানান কেইন।

হেগসেথ বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্য বুদ্ধিমানের কাজ হবে ডোনাল্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করা।

বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে পেন্টাগন কী পদক্ষেপ নিবে? এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তবে তার দাবি, বেসামরিক মানুষকে যাতে লক্ষ্যবস্তু করা না হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা পৃথিবীর আর কোনো দেশ নেয় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5c8l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন