ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের

- Advertisements -

ইরান নীতি নিয়ে নেতিবাচক খবর প্রচারের অভিযোগে আবারও মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন-এর মতো প্রভাবশালী গণমাধ্যমগুলোকে আক্রমণ করে দাবি করেছেন যে, ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সাফল্য থাকা সত্ত্বেও সংবাদমাধ্যমগুলো অকারণে সমালোচনার পথ খুঁজছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস এবং ভুয়া খবরের হোতা সিএনএন এখন বুঝতে পারছে না তারা কী করবে।

ট্রাম্পের দাবি, ইরান ইস্যুতে তার গৃহীত পদক্ষেপগুলোতে খুঁত বের করার জন্য সংবাদমাধ্যমগুলো মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন এই গণমাধ্যমগুলো সঠিক সময়ে তার কাজের স্বীকৃতি দিয়ে ‘শাবাশ মিস্টার প্রেসিডেন্ট’ বলছে না? ট্রাম্পের মতে, তার কাজের প্রশংসা করলে এই সংবাদমাধ্যমগুলো হারানো গ্রহণযোগ্যতা ফিরে পেতে শুরু করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে পারমাণবিক উপাদান ও হরমুজ প্রণালি-সংক্রান্ত আলোচনার অগ্রগতিকে নিজের বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন ট্রাম্প, আর এই প্রেক্ষাপটেই সমালোচকদের প্রতি তার এই কড়া বার্তা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vyg7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন