ইসলামাবাদে সব গণপরিবহনের ভাড়া ফ্রি করল পাকিস্তান

- Advertisements -

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। যা শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ঘোষণা দেন বলে আল-জাজিরা প্রতিবেদনে জানা গেছে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।’

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ করা হয়।

প্রসঙ্গত, পাকিস্তান তার জ্বালানি চাহিদার বড় একটি অংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল, যার বড় চালান আসে হরমুজ প্রণালি হয়ে। সম্প্রতি ইরান এই রুটটি কার্যত বন্ধ করে দিলেও পাকিস্তান সরকারের দাবি, তারা ইরানের সাথে আলোচনার মাধ্যমে পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোর জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gu0x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন