করাচিতে ৭ মাসে ৪৪ হাজার মামলা

- Advertisements -

পাকিস্তানের করাচিতে প্রতিদিনই বেড়ে চলেছে অপরাধমূলক কার্যক্রম। গত সাত মাসে অন্তত ৪৪ হাজার অপরাধ নথিভুক্ত করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিটিজেন-পুলিশ লিয়াজোঁ কমিটির তথ্য অনুযায়ী অন্তত ৩১ হাজার ঘটনা মোটাসাইকেল চুরি ও ছিনতাইয়ের। গাড়ি চুরি হয়েছে এক হাজার।

Advertisements

শহরটিতে ১১ হাজারেরও বেশি মোবাইল ছিনতাই হয়েছে। মুক্তিপণ চেয়ে অপহরণের ঘটনা ১২টি।

করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এআইজি জাভেদ আখতার একটি পারফরমেন্স রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, শহরে ৩১টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তিনজন ছিনতাইকারী খুন হয়েছেন ও ৩৪ জন আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছে ৫০ জন।

Advertisements

১০৮ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৯টি মোটরসাইকেলও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ew9a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন