ইরানে ‘সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানে মার্কিন নাগরিকরা হতাহতের শিকার হতে পারে।
আজ শনিবার দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে।’
তিনি বলেন, ‘সাহসী আমেরিকান বীরেরা জীবন হারাতে হতে পারে এবং হতাহতের ঘটনা ঘটতে পারে—যুদ্ধে এমনটা ঘটে। কিন্তু আমরা এটি শুধু বর্তমানের জন্য করছি না, ভবিষ্যতের জন্য করছি। এটি একটি মহৎ মিশন।’
