কুখ্যাত গুয়ান্তানামো বন্দীশালা বন্ধের আহ্বান জানালেন ইলহান ওমর

- Advertisements -

কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের মুসলিম সদস্য ইলহান ওমর।

মঙ্গলবার আমেরিকার ‘টিন ভৌগ’ নামে একটি ম্যাগাজিনের মন্তব্য কলামে একথা বলেন তিনি।

Advertisements

ইলহান ওমর বলেন, বিশ বছর আগে এই দিনে বন্দীদেরকে কালো কাপড়ে মাথা ঢেকে কমলা রঙের স্যুট পরিয়ে কারাবন্দি হিসেবে কুখ্যাত গুয়ান্তানামো কারাগার চালু করা হয়। এরপর থেকে এ পর্যন্ত সেখানে বন্দীদের ওপর মারাত্মক ধরনের অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। এখন সময় এসেছে এই কারাগার বন্ধ করার এবং এজন্য মার্কিন জনগণকে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান ইলহান ওমর।

২০০১ সালে আমেরিকা কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু লোককে ধরে নিয়ে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে বন্দী করে। তাদের বেশিরভাগই বিনাবিচারে সেখানে অবস্থান করছেন।

Advertisements

আইনের বৈধতা নিয়ে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কায় মার্কিন সরকার এই কারাগারকে আমেরিকার মূল ভূখণ্ডে স্থাপন না করে কিউবা উপসাগরের একটি ছোট্ট দ্বীপে প্রতিষ্ঠা করে। ওয়ান্তানামো কারাগার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বন্দী নির্যাতনের ক্ষেত্রে সারাবিশ্বের কুখ্যাত কারাগার বলে পরিচিত হয়ে ওঠে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8euc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন