কোবরা ঢুকেছিল প্যান্টে, খেলা দেখতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

- Advertisements -

মিশরে ছুটিতে গিয়ে সাপুড়ের খেলা দেখছিলেন এক জার্মান পর্যটক। হঠাৎ এক ফাঁকে বিষধর কোবরা তার প্যান্টের ভেতরে ঢুকে কামড় দেয় পায়ে। মুহূর্তেই শরীরে ছড়িয়ে পড়ে বিষ, ভেঙে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি, মৃত্যু হয় ওই পর্যটকের।

এমন ঘটনা ঘটেছে মিশরের লোহিত সাগর উপকূলের রিসোর্ট শহর হুরঘাদার একটি হোটেলে। গত সোমবার জার্মানির বাভারিয়ান রাজ্য পুলিশ এ তথ্য প্রকাশ করেছে। তারা জানায়, এপ্রিলের শুরুতে মিশরের একটি বিলাসবহুল রিসোর্টে এই অদ্ভুত দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি জার্মানির উন্টারআলগাউ অঞ্চলের বাসিন্দা। পরিবারের দুই সদস্যের সঙ্গে ছুটি কাটাতে মিশর সফরে গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, সাপুড়ের অনুষ্ঠান চলাকালে একটি সাপ ওই ৫৭ বছর বয়সি জার্মান পর্যটকের কাপড়ের ভেতর ঢুকে গেলে ঘটনাটি ঘটে।

Advertisements

কর্তৃপক্ষ জানিয়েছে, সাপুড়ের ওই অনুষ্ঠানটি হুরঘাদার একটি হোটেলের বিনোদনমূলক কর্মসূচির অংশ ছিল। খেলা দেখাতে দুটি কোবরা বা গোখরা সাপ ব্যবহার করা হয়েছিল। এ ধরণের সাপ বিশ্বের অন্যতম বিষধর সাপগুলোর একটি।

পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে দর্শকদের কাছাকাছি সাপগুলো আনা হয়। একপর্যায়ে সাপগুলো অতিথিদের গলায় পেঁচিয়ে দেওয়া হয়। কিন্তু একটি সাপ হঠাৎ ওই জার্মান পর্যটকের প্যান্টের ভেতর ঢুকে তাকে কামড় দেয়।

এ ঘটনার পরপরই পর্যটকের শরীরে বিষক্রিয়ার লক্ষণ ফুটে ওঠে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisements

বাভারিয়ান রাজ্য পুলিশ জানিয়েছে, বিষক্রিয়া পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি। জার্মানির মেমিঙ্গেন পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনায় মেমিঙ্গেন ক্রিমিনাল পুলিশ ইনস্পেক্টরেট ঘটনাটি তদন্ত করছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত হুরঘাদা একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বিলাসবহুল অল-ইনক্লুসিভ হোটেল এবং মরুভূমি ও সমুদ্রে ভ্রমণের জন্য এটি বিশ্বব্যাপী আকর্ষণীয়। তবে এই মর্মান্তিক ঘটনায় এলাকাটিতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b6u5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন