চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

- Advertisements -

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার ৩০ রমজান পূর্ণ হবে সেখানে। তাই দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।

আজ সোমবার ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

Advertisements

আগেই সৌদি আরবের চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা খুব কঠিন হয়ে যাবে।

সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ঈদের  ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত। মোট পাঁচ দিন।

Advertisements

আর দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r4ms
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন