২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ী হিসেবে এই বিজ্ঞানীর নাম ঘোষণা করেন।
এই ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

অক্টোবর শুরু মানেই নোবেল পুরস্কারের মৌসুম। ছয় দিনে এই মূল্যবান পুরস্কার ঘোষণা করা হবে। বিশ্বের যেকোনো প্রান্তের নাগরিক এই পুরস্কার পেতে পারেন। এর মাধ্যমে বিশ্বে কিছু নতুন মানবাধিকারকর্মী, বিজ্ঞানী, লেখক, অর্থনীতিবিদদের নাম এলিট শ্রেণিতে যুক্ত হবে।