চীনে ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

- Advertisements -

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের একটি ভবন নির্মাণ করছিলেন শ্রমিকরা। এ সময় ভূমিধসের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

Advertisements

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিধসে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, প্রায় ১ হাজার মানুষ রাতভর উদ্ধার কাজে অংশ নেয়।

তিন জনকে আহত অবস্থায় উদ্ধারের পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত তিন জনকে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uzrn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন