English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
- Advertisement -

ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব

- Advertisements -

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে শুরু হওয়া সংঘাত এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই কয়েক দিনে ইরান, ইসরায়েল, লেবাননসহ বিভিন্ন দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে একাধিক দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইরান
কমপক্ষে ১২৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার মীনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও স্টাফ নিহত হওয়ার তথ্য রয়েছে।

ইসরায়েল
এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হন।

যুক্তরাষ্ট্র
৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

লেবানন
সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

বাহরাইন
মিসাইল প্রতিরোধের সময় সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লাগার ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

কুয়েত
ইরানি হামলায় ২ জন কুয়েতি সেনাসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

ওমান
দেশটির উপকূলে মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত
৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/amhc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন