জন্মদিনে গ্রেনেড উপহার, ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত

- Advertisements -

নিজের জন্মদিনে মর্মান্তিক মৃত্যু হলো ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার। জানা গেছে, জন্মদিনে পাওয়া উপহারের বাক্স খুলতেই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে গেনান্দি চাস্তিয়াকভ নামের ওই সেনা কর্মকর্তা প্রাণ হারান। গেনান্দি চাস্তিয়াকভ ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা এবং ইউক্রেনীয় বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার।

Advertisements

ইউক্রেন পুলিশ জানিয়েছে, জন্মদিনে বাক্সে করে তিনটি গ্রেনেড উপহার পাঠিয়েছিলেন মেজর গেনান্দির এক সহকর্মী আর সেই উপহারই মৃত্যু দূত হয়ে ঢুকে ইউক্রেনীয় সেনা কর্মকর্তার ঘরে। চাস্তিয়াকভের ছেলে বাইরে থেকে একটি উপহারের বাক্স নিয়ে আসে। বাক্সটি খোলার পর সে গ্রেনেড দেখতে পায় এবং তা নিয়ে খেলা শুরু করে। এ সময় চাস্তিয়াকভ তার ছেলের হাত থেকে গ্রেনেডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, সে সময় কোনোভাবে সেটির পিন খুলে যায় এবং বিস্ফোরণে গেনান্দির মৃত্যু ঘটে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ওই দিন ছিল মেজর চাস্তিয়াকভের জন্মদিন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাস্তিয়াকভের ছেলে বাড়ির দরজার বাইরে থেকে একটি উপহারের বাক্স এনে তার বাবার সামনে এনে সেটি খুলেছিল। গ্রেনেড বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন জেনারেল জালুঝনি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tauu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন