English

27 C
Dhaka
সোমবার, মার্চ ২, ২০২৬
- Advertisement -

ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ইরানি-বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতার

- Advertisements -

ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ইরানি-বংশোদ্ভূত দুই মার্কিন আইনপ্রণেতার একজন।

অ্যারিজোনার একটি জেলা থেকে প্রতিনিধিত্বকারী ডেমোক্র্যাট সদস্য ইয়াসমিন আনসারি এক্সে লিখেছেন, তিনি বিশ্বাস করেন না যে দেশটির ভবিষ্যতের জন্য ট্রাম্পের কোনো ‘ভালো উদ্দেশ্য বা পরিকল্পনা’ আছে।

ইয়াসমিন আনসারির বাবা-মা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান থেকে পালিয়ে এসেছিলেন।

এক্সে করা পোস্টে তিনি আরও লেখেন, এই বিশ্বাসের মূলে আছে এই সত্য যে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের বিষয়েও ভালো কোনো উদ্দেশ্য বা পরিকল্পনার অভাব দেখিয়েছেন।

এই মার্কিন আইনপ্রণেতা লেখেন, আমি মনেপ্রাণে আশা করি আমি যেন ভুল হই।

৯ কোটি ইরানি একটি উন্নত ভবিষ্যতের দাবিদার এবং আমেরিকানদের জীবনও ঝুঁকির মুখে রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন ইয়াসমিন আনসারি।

এদিকে, ইরানে ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বকে উৎখাতের লক্ষ্যে শুরু করা যুদ্ধে তিন মার্কিন নাগরিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসস্তূপে পরিণত হলেও দেশটি মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার পর ট্রাম্প বলেন, তিনি প্রায় চার সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হতাহতের ঘটনা ঘটেছে, ঝলমলে উপসাগরীয় অর্থনৈতিক নগরীগুলোর শান্তি ভেঙে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে দেওয়া ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানি সেনাবাহিনী ও পুলিশকে অস্ত্র নামিয়ে পূর্ণ দায়মুক্তি গ্রহণের আহ্বান জানাচ্ছি, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।

এটি হবে নিশ্চিত মৃত্যু। দৃশ্যটি সুখকর হবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0nm4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন