
পানির মধ্যে ডলফিনের ওপর আক্রমণ করেছে হাঙর। এমন ঘটনার পর অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
আক্রমণের পর উত্তর সিডনির শেলি বিচ এলাকায় অন্তত দুটি বড় ধরনের হাঙর দেখা যায়। তাই সতর্কতা হিসেবে আশপাশের সব সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আহত ডলফিনটি অগভীর জলের চারপাশে ঘুরছিল। কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রসৈকতের কাছে চলে আসে এবং এক পর্যায়ে এটির মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/h8yl