দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

- Advertisements -

দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বছরের মধ্যে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। হিন্নামোর নামের এ টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। খবর আল-জাজিরার।

Advertisements

জানা গেছে, টাইফুনের কারণে চার হাজার সাতশ’রও বেশি লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

টাইফুন আঘাত হানার আগে দেশটির কর্তৃপক্ষ দেশজুড়ে ছয়শ’রও বেশি স্কুল বন্ধ এবং স্থানীয় এয়ারলাইন্সের ২৫০টি ফ্লাইট বাতিল করেছে। এর আগে, গেল আগস্টে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরে বৃষ্টি সৃষ্ট বন্যায় ১৪ জন নিহত হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v2d5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন