দুই গণ্ডারের মুখোমুখি সংঘর্ষ ধরা পড়ল ক্যামেরায়

- Advertisements -

নেপালের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সৌরাহায় হঠাৎই বিরল এক বন্যপ্রাণীর দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। চিতওয়ান জাতীয় উদ্যানের কাছাকাছি একটি সড়কের পাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি একশৃঙ্গ গণ্ডার। বিশালাকায় এই প্রাণী দুটির তীব্র লড়াইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে এমন এক এলাকায়, যেখানে জঙ্গল সাফারি ও বন্যপ্রাণী দেখা পর্যটকদের জন্য বড় আকর্ষণ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গণ্ডার দুটি সড়কের ধারে এসে একে অপরের দিকে তেড়ে যায়। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে দূর থেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, গণ্ডার দুটি বারবার একে অপরকে ধাক্কা দিচ্ছে, তাড়া করছে এবং প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করছে।

Advertisements

একজন পর্যটক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমি বন্যপ্রাণী দেখতে চিতওয়ানে এসেছিলাম। কিন্তু আজ দেখলাম বন্যপ্রাণীই আমাদের কাছে এসে লড়াই শুরু করেছে। তিনি জানান, ঘটনাটিতে কেউ আহত না হলেও উপস্থিত সবাই হতবাক হয়ে গিয়েছিলেন।

Advertisements

ঘটনার পর বন্যপ্রাণী কর্মকর্তারা সতর্কতা জারি করেন। তারা বলেন, এমন পরিস্থিতিতে গণ্ডারের কাছাকাছি ভিড় করা বা ছবি তুলতে এগিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এতে প্রাণীগুলো আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z7hk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন