নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, বহু হতাহত

- Advertisements -

ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ার ওন্ডো রাজ্যে। সেখানে একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনা ঘটে।

ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বন্দুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বন্দুকধারীরা হামলা চালায়।’

Advertisements

তবে স্থানীয়দের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে বলা হয়, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং গির্জায় বিস্ফোরক ছুড়ে মারে। তবে হামলাকারীদের নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

Advertisements

এদিকে, এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, তিনি যখন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলা ও বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t1l6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন