নিউইয়র্কের ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২

- Advertisements -

মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। সূত্র: বিবিসি

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি লিখেছেন- এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও দুইজন দুঃখজনকভাবে মারা গেছেন।

Advertisements

এর আগে তিনি বলেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটিতে ২৭৭ জন লোক ছিল, এবং এটি সৌজন্যমূলক সফরে নিউইয়র্কে এসেছিল।

Advertisements

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) এই ঘটনায় সাড়া দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/re7k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন